শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

মোংলা বন্দরে যুক্ত হলো নতুন দুই জনযান

নিউজ ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯৮ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

মোংলা বন্দরে আগত বিদেশি বড় বানিজ্যিক জাহাজকে দ্রুত ও নিরাপদে জেটিতে ভেড়াতে কার্যকরী উদ্যোগ সম্পন্ন করা হয়েছে। এ কাজে বন্দরে যুক্ত হয়েছে ‘এমটি নীল কমল’ ও ‘এমটি জয়মনি’ নামে দুটি আধুনিক জলযান। ১৭৪ কোটি টাকা ব্যয়ে টাগবোট দুটি ক্রয় করা হয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এই জলযান দুটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।

হংকংয়ের চিও লি শিপইয়ার্ড থেকে নির্মিত এই টাগবোট দুটি বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে এসে পৌঁছায়। সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ৭০ বোলার্ড পুলের পাওয়ার রয়েছে এ টাগবোটের। এর আগে মোংলা বন্দরের টাগ বোটে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন টাগ বোট ছিল ৪০ বোলার্ড এর টাগ বোট।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, ৭০ বোলার্ডের টাগ বোট যুক্ত হওয়ায় মোংলা বন্দরের আগত বড় আকারের বানিজ্যিক জাহাজ সমুহকে দ্রুত ও নিরাপদভাবে বন্দর জেটিতে ভেড়ানো সম্ভব হবে। এতে করে সার্বিকভাবে জাহাজ হ্যান্ডলিং এ মোংলা বন্দরের সক্ষমতায় নব নিগন্তের সূচনা হলো।

বন্দরের জলযান বহরে যুক্ত হওয়া এমটি নীল কমল ও এমটি জয়মনি জলযানের স্বগত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান, পরিচালক (প্রশাসন) শাহীনুর রহমান, প্রধান অর্থ ও হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, সচিব কালাচাঁদ সিংহ, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-সচিব মোঃ মাকরুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102