শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

মোংলার বুড়িরডাঙ্গায় ঘের থেকে কুমির উদ্ধার,সুন্দরবনে অবমুক্ত

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১১৮৯ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় মাছের ঘের থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের মোঃ আকরাম এর ঘের থেকে কুমিরটি উদ্ধার করে এলাকাবাসী।

স্থানীয় নিতাই সরদার বলেন, আজ ভোর আনুমানিক ৬টায় আমি ঘেরের চারো উঠাইতে গিয়ে কুমিরটি দেখি। পরে দড়ি দিয়া ঢোয়া দিয়া আমি কুমিরটি ধরি।

স্থানিয় শংকর ঢালী বলেন, এই ঘেরের সঙ্গে গোনা নদীর সাথে সরাসরি সংযোগ রয়েছে। এসব খালে সরাসরি পশুর নদীর পানি প্রবেশ করে। ধারণা করা হচ্ছে পশুর নদী থেকে জোয়ারের সময় কুমিরটি এই খালে প্রবেশ করেছে। সেসময় থেকে কুমিরটি এই ঘেরে রয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস এর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কুমিরটিকে উদ্ধার করি। আজ দুপুরেই সুন্দরবনের জোংড়া খালে কুমিরটি অবমুক্ত করবে বনবিভাগ।

আজাদ কবির আরও বলেন, উদ্ধার হওয়া লবণ পানির প্রজাতির, কুমিরটি লম্বায় ৫ফুট। বয়স হবে ৭ থেকে ৮ বছরের মতো। জোয়ারের সময় কুমিরটি পশুর নদী থেকে খাল হয়ে ওই ঘেরে চলে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102