শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

মোংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত

নিউজ ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৭১ Time View

মোঃনূর আলম(বাচ্চু),মোংলা:

বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, সমাবেশ , কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে মোংলায় পালিত হয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় মোংলা উপজেলা, পৌর আওয়ামীলীগ এবং সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আয়োজনে পৌর দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।

পরে দলীল কার্যালয় উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির একজন অবিসংবাদিত নেত্রী। তিনি তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণ করেছেন, যা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ও উল্লেখযোগ্য সামাজিক অগ্রগতি নিশ্চিত করেছে। এই অগ্রগতির ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের সবাইকে তাঁর হাত শক্তিশালী করতে হবে।

এসময় পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন,পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃমিজান তালুকদার,পৌর স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারন সম্পাদক মোঃনূর আলম(বাচ্চু),পৌর ছাত্রলীগ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা,পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক শেখ শাহরুক বাপ্পী এবং পৌর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102