শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

মোংলায় ঘরে স্ত্রীর লাশ স্বামী পলাতক

নিউজ ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩৯ Time View

মো:নূর আলম(বাচ্চু), মোংলা প্রতিনিধি:

মোংলায় ভাড়া বাসা থেকে আনিকা(২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গাঢাকা দিয়েছেন তার স্বামী তুফান শেখ।সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে মোংলা থানার পুলিশ। নিহত আনিকা খুলনার দৌলতপুর দারোগার পুকুরপাড়ের পাবলা এলাকার আনিসুর রহমানের মেয়ে ও একই এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখ (৩০) এর স্ত্রী।

স্থানীয়রা জানান, দীর্ঘ ৮মাস যাবৎ তারা এখানে ভাড়া থাকতো। আজ সকালে মেয়ের মামাকে তুফান ফোনে বলে আপনার ভাগ্নী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মেয়ের মামা বাড়িতে এসে দেখে ঘরের দরজা বাহির থেকে সিকল দিয়ে আটকানো। সিকল খুলে দেখে তার ভাগ্নী ঘাটের উপর মৃত অবস্থায় সোয়া দেখে আমাদের ডাক দেয়। তখন আমরা পুলিশকে খবর দেই।

নিহত আনিকার মা জানান, আমার মেয়ে তার নানা বাড়িতে থাকা অবস্থায় পরিচয় গোপন রেখে ৫বছর আগে সম্পর্ক করে ঢাকায় নিয়ে বিবাহ করে। জামাই কোন কাজ করতো না তা নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়া ফ্যাসাদ চলতো। কয়েকদিন আগেও আমার মেয়েকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তাদের সংসারে ৫বছরের তাসনিম নামে একটি কন্যা সন্তান রয়েছে। জামাই আমাকে প্রায়ই বলতো রাগ হয়ে গেলে কোন সময় যেনো আপনার মেয়েকে মেরে ফেলবো। আমার মেয়েকে গলা টিপে জামাই মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।

এবিষয় মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানান,আজ সকাল ৯টায় আমরা খবর পাই পৌর শহরের মাদ্রাসা রোড় এলাকায় ভাড়া বাসায় একজন মহিলার লাশ পাওয়া গেছে। খবর শুনেই আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। আমাদের কাছে মনে হচ্ছে এটা হত্যা পারে। তবে লাশ ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। তাকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102