বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

ভারতীয় ৪৩ জেলে এবং ০২টি ট্রলার আটক করেছে নৌবাহিনী এবং কোস্টগার্ড

নিউজ ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৪০৪ Time View

মো:নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে পৃথক অভিযানে দুটি ট্রলারসহ ৪৩ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এদের মধ্যে নৌবাহিনী ৩২ জনকে এবং কোস্টগার্ড ১১জনকে আটক করে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে ভারতীয় ৩২ জেলেকে বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। এর আগে বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরে বাংলাদেশ সীমায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে তাঁদের আটক করা হয়। তবে আটককৃত জেলেদের বিস্তারিত নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে গভীর বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় নিয়মিত টহল দেওয়ার সময় ভারতীয় এফবি অভিজিত ও এফবি নারায়ণ নামে দুটি ফিশিং ট্রলার বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরতে দেখতে পায় নৌবাহিনী ও কোস্টগার্ড। পরে তারা সেখানে গিয়ে অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে দুটি ফিশিং ট্রলারসহ মোট ৪৩ জন ভারতীয় জেলেকে আটক করে।

ওসি আরও বলেন, ‘এরমধ্যে নৌবাহিনী ৩২ জনকে এবং কোস্টগার্ড ১১ জনকে আটক করে। নৌবাহিনী এরই মধ্যে ৩২ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। কোস্টগার্ডের হাতে আটক ১১ জনকে এখনও আমাদের কাছে দেওয়া হয়নি। এই ঘটনায় আটককৃত জেলেদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় মংলা থানায় মামলা করবে সংশ্লিষ্টরা। মামলার পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102