শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

বানিজ্যিক জাহাজের মালামাল সহ এক চোরাকারবারিকে আটক করেছে মোংলা থানা পুলিশ

নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪২ Time View

মো: নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি.

মোংলা বন্দরের বানিজ্যিক জাহাজ থেকে চোরাই পথে পাচার করে আনা বিদেশী রং সহ এক চোরাকারবারীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। শনিবার গভীর রাতে পশুর নদীর পার মোংলা ফেরীঘাটে এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অর্ধশত ড্রাম রং ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।নদীর পার ও তার বসত ঘর থেকে প্রায় অর্ধশত ড্রাম ভর্তি বিদেশী রং ও ডাকাতীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক আলী হোসেন’র বিরুদ্ধে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা ।

মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানায়, গোপন সংবাদের সুত্রধরে মোংলা বন্দরের পশুর চ্যানলে অভিযান চালায় মোংলা থানা পুলিশের একটি দল।

এসময় বন্দরে অবস্থারত বিদেশী জাহাজ থেকে চোরাই পথে পাচার করে আনা প্রায় ৫০ ড্রাম বিদেশী রং নিয়ে মোংলা ফেরি ঘাট দিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আলী হেসেন (৩৭) নামের এক চোরাকারবারীকে আটক করে পুলিশ।

আটক আলী হোসেন পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে। তার দেয়া তথ্য মতে নদীর পার ও তার বসত ঘর থেকে প্রায় অর্ধশত ড্রাম ভর্তি বিদেশী রং ও ডাকাতীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক আলী হোসেন’র বিরুদ্ধে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা ।

আটক আলী হোসেন’র বিরুদ্ধে মানব পাচার, নারী নির্যাতন, জাহাজে ডাকাতী, চুরি ও সন্ত্রাসী কর্মকান্ড সহ থানায় ১১টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102