শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

পুলিশের অভিযানে জেলে অপহরণের ঘটনায় সুন্দরবন থেকে তিন দস্যু গ্রেফতার।

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৮৮ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলাঃ

সুন্দরবনের অভ্যন্তরে জেলে অপহরণের ঘটনায় তিন দস্যুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) ভোরে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের শ্যালা নদী সংলগ্ন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, দুইটি রামদা, তিন রাউন্ড কার্তুজ, দুটি লোহার রড, একটি কাঠের ডিঙ্গি নৌকা, হাত পা বেঁধে রাখার কয়েক টুকরা লাইলনের রশি, একটি স্কচ টেপ ও দুটি টর্চ লঅইট এবং বিভিন্ন সাইজের লাঠি। বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক রবিবার দুপুরে এই তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন-বাগেরহাট জেলার শরণখোলার মৃত মকবুল ফরাজীর ছেলে মোঃ
মাসুম ফরাজী (৩৫), মোঃ আব্বাস কবিরাজের ছেলে মোঃ হাছান কবিরাজ (৩০) ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে মোঃ আলমগীর হোসেন হাওলাদার (৫০)।

পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, গত ৯ ডিসেম্বর বাগেরহাট ও খুলনা জেলার কয়েকজন জেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই, শরনখোলা ও জিউধারা ষ্টেশন থেকে পাসপারমিট নিয়ে মাছ এবং কাঁকড়া ধরতে যায়। এসময় কতিপয় জল বা বনদস্যুরা তাদের হামলা চালিয়ে ১৩ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে ১১জন জেলেকে অপহরণ করে
তাদের পরিবারের কাছে অর্থ দাবি করে। এ খবর পেয়ে পুলিশ দস্যুদের কবল থেকে তাদের উদ্ধার করেন। উদ্ধারকৃত ওই জেলেদের তথ্য অনুযায়ী আবারও অভিযান চালালে রবিবার (২৬ ডিসেম্বর) ভোরে তিন বনদস্যুকে আটক করে।

আটক তিন দস্যুদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা করা হয়েছে। ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বাদী হয়ে এ মামলা করার পর তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সুপার আরিফুল হক জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102