বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

টিকটকে নিজেকে নবী দাবি করা যুবক গ্রেফতার

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫০৪ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

মোংলায় নিজেকে হয়রত মুহাম্মাদ (সাঃ) ও শেষ নবী দাবি করা এক যুবককে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। ওই যুবক মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৬ নং ওয়ার্ড’র ঢালির খন্ড এলাকার মো. কামরুল ঢালীর ছেলে রাসেল ঢালী।মঙ্গলবার (১৮ নভেম্বর) গ্রেপ্তার যুবক টিকটকে একটি ভিডিও বার্তায় নিজেকে ‘শেষ নবী ও রাসুল’ দাবি করে পোস্ট দেন। পাশাপাশি তিনি হিন্দু ধর্মের অনুসারীদের উদ্দেশে মূর্তি পূজা না করার আহ্বান জানিয়ে ভিডিওটি আপলোড করেন।

মুহুর্তে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনাসহ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় লোকজন তাকে ধরে মোংলা থানায় নিয়ে আসে। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা দায়ের করে মোংলা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ভিডিও বার্তার কারণে রাসেল নামের যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি নিজেকে শেষ নবী রাসুল দাবীসহ মুর্তি পুজা না করার ভিডিও বার্তার কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102