শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী দেবে না আওয়ামী লীগ

নিউজ ডেস্ক:
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৫৯২ Time View

নিউজ ডেক্স:

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সৃষ্ট দলীয় কোন্দল নিরসনে বিভাগীয় কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় বিশ্ব ও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হবে কিনা, মনোনয়ন দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ওয়ার্কিং কমিটি চায় না দলীয় প্রতীক নৌকা ব্যবহার করা হোক নির্বাচনে।’

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ’দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে নির্বাচনের দলীয় প্রার্থী ও এর বাইরে যারা আছেন, তাদের মধ্যে যেসব ভুল বোঝাবুঝি আছে তা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান।’

 

কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সংরক্ষিত নারী আসনের বিষয়টি এখনো সিদ্ধান্ত হয়নি তবে দলে খুব দ্রুত দলীয় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হবে। দলের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলের সভাপতি সিদ্ধান্তই চূড়ান্ত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102