মো:নূর আলম(বাচ্চু), মোংলা প্রতিনিধি :
মোংলা পৌর বিএনপির সভাপতি ও বাগেরহাট-২ (রামপাল-মোংলা-ফকিরহাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে বিজয়ী করতে হবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র গঠন করলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলব। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থেকে নিজেদেরকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় পৌর ৮নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি নিয়ে এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দল হচ্ছে বিএনপি। এই সাধারণ মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারেনি। ভোট সেন্টার দখল করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এবার সেই সুযোগ এসেছে ভোট দেওয়ার। বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচিই পারে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে। বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। আমাদের দলে প্রতিযোগিতা রয়েছে, তবে প্রতিহিংসা নেই। তারেক রহমানের প্রশ্নে সবাই এক হয়ে ধানের শীষকে হৃদয়ে ধারণ করে ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভকরতে হবে।
এ সময় পুরো উঠান বৈঠকটি এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়, যেখানে এলাকার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বৈঠকটি ছিল মোংলা পৌ ও উপজেলা বিএনপির আগামী নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনের কর্মতৎপরতা জোরদারের অংশ হিসেবে একটি সফল উদ্যোগ।
এ বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর বিপুল উপস্থিতি দেখা যায়।
পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আল-মামুন মিঠু’র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আ: মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মো: নাসির তালুকদার, মো: গোলাম নুরজনি, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো: খোরশেদ আলম, সাবেক যুগ্ম আহবায়ক বাবুল ভূইয়া, পৌর শ্রমিকদলের সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার সহ সহযোগি অংগ সংগঠনের নের্তৃবৃন্দ।