রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

শরণখোলায় ৮ ফুট লম্বা অজগর উদ্ধার করে বনে অবমুক্ত

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৫৮৩ Time View

শরণখোলা প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের সুকুরঞ্জন রায়ের বাড়ির মাছের ঘেরের পূর্ব পাশের তাল গাছ থেকে শনিবার ১১টার দিকে ৮ফুট এক অজগর উদ্ধার করা হয়েছে।
পরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকার শনিবার(২৯ জুন) দুপুর ১ টায় বনে অবমুক্ত করা হয় অজগরটি।
ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) বিপুল দেবনাথ জানান,শনিবার সকাল ৬ঘটিকায় মাছের ঘেরে খাবার দিতে গেলে ঘেরের পূব পাশের একটি তালগাছে অজগরটি দেখতে পেয়ে সুকুরঞ্জন তার পরিবারকে জানান পরে তার ছোট মেয়ে অর্নাস পড়ুয়া স্বপ্না রায় সাপটি দেখে তার বাবা না মারার জন্য অনুরোধ করে ও বলে বন বিভাগের হাতে তুলে দেয়ার জন্য বলেন।শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ নাজমুল ইসলাম সবুজকে জানালে তিনি দ্রুত বন বিভাগকে জানায়।পরে সকাল ১০:৩০মিনিটের দিকে খবর পেয়ে বন সুরক্ষায় নিয়োজিত ভিটিআরটি সদস্য, সহকারী স্টেশন কর্মকর্তা শ্যামল,স্থানীয় যুবক ও সাংবাদিক নিয়ে বনরক্ষীরা সুকুরঞ্জন রায়ের বাড়ির পূর্ব পাশের তাল গাছ থেকে সাপটি উদ্ধার করে। ‘অজগরটি ৮ ফুট লম্বা এবং ওজন প্রায় ১০কেজি। ‘

এসও বিপুল দেবনাথ আরো জানান, ধারণা করা হচ্ছে খাবার খোঁজে সুন্দরবন থেকে সাপটি লোকালয়ে চলে গেছে। এটিকে না মেরে পরিবারটি সচেতনতার পরিচয় দিয়েছে। এভাবে সাপ বা অন্য কোনো বন্য প্রাণী গ্রামে ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে বন বিভাগকে জানানোর অনুরোধ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102