মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

শরণখোলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৭ ব্যবসায়ীর মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৫৯২ Time View

মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় পাঁচ রাস্তার মোড়ে ২৭ জুন রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৭ ব্যবসায়ীদের মাঝে ২ লাখ ৮ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

২ জুলাই বিকেলে রায়েন্দা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়। রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামন বাবুল তালুকদারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দীন শান্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার। উপজেলা প্রকল্প কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, জাইকা প্রকল্প কর্মকর্তা রিয়াজুর রহমান, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জালাল আহম্মেদ রুমি ও খায়রুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে ব্যবসায়ী আঃ রহমান , ইব্রাহিম তালুকদার, দ্বীপক শাহ সহ, জালাল আহম্মেদ রুমী, মিরাজ সহ ২৭ জন ব্যবসায়ীদের মধ্যে ২ লক্ষ ৮ হাজার টাকা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102