শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল তক্ষক সহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে সেরা কর্মকর্তার পুরস্কার পেলেন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক মো. মাকরুজ্জামান সুন্দরবনে দস্যুতার পুনরাবির্ভাব: জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায়, জীবিকা ও জীববৈচিত্র্যের ওপর গুরুতর আঘাত মোংলা বন্দরের  শ্রেষ্ঠ কার্গো হ্যান্ডলিংয়ের পুরস্কার  পেল জুলফিকার আলীর প্রতিষ্ঠান ‘

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮৯ Time View

মো: নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফ্যাসিবাদ আওয়ামীলীগের সাথে তার নিজ বাসভবনে গোপন বৈঠক করার প্রতিবাদে পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহরে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে ।

১২ জানুয়ারী বিকাল ৫ টায় পৌর বিএনপি’র উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে । এ সময়ে ওই সমাবেশে বক্তব্য রাখেন,মোংলা পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায় সাবেক কাউন্সিলর মোঃ এমরান হোসেন, যুগ্ন আহবায় সাবেক কাউন্সিলর মোঃ খোরশেদ আলম, বাগেরহাট জেলা যুবদলের সদস্য, সাবেক প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন সহ বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

এ সময় বক্তারা মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, উপজেলার একজন নির্বাহী কর্মকর্তা তিনি হলেন উপজেলার অভিভাবক । কিন্তু সেই অভিভাবক যদি ফ্যাসিবাদ হয় এবং ফ্যাসিবাদের দোসর হয় তাহলে সেই রকম অভিভাবক আমরা চাই না । যেখানে সারাদেশে সরকার ঘোষিত ” অপারেশন ডেভিল হান্ট ” পরিচালিত হচ্ছে ।

সেখানে কি করে একজন
টি,এন,ও মোংলায় চিহ্নিত বিনা ভোটের চেয়ারম্যান আওয়ামী সন্ত্রাসী লিডারদের সাথে তার নিজ বাসভবনে গোপন বৈঠক করেন । তিনি ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর । সাধারণ মানুষ তাকে ফোন করলে ফোন ধরেন না । মোংলা পোর্ট পৌরসভার উন্নয়ন হোক, মোংলা উপজেলার উন্নয়ন হোক এটা তিনি চান না । তিনি মোংলা পোর্ট পৌরসভার কোন ফাইলে স্বাক্ষর করেন না। এতে করে মোংলা পোর্ট পৌরসভার সকল উন্নয়ন ব্যাহত হচ্ছে । যে সকল প্রজেক্ট থেকে পৌরসভার উন্নয়ন প্রকল্পে টাকা আসতো সেই টাকা গুলো আসা বন্ধ হয়ে গেছে । কারণ হলো তিনি আওয়ামী পরিবারের সদস্য । ছাত্রী জীবনে তিনি ছাত্রলীগ করেছেন । আওয়ামী লীগের কোঠায় তার চাকরি হয়েছে ।

বিএনপি নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনকে জেলা প্রশাসক মহোদয় আগামী ২৪ ঘন্টার ভিতরে যদি তাকে অপসারণ করেন। তাহলে ২৪ ঘন্টা পরে তারা উপজেলা ঘেরাও কর্মসূচি পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102