শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

মোংলায় সেপটিক ট্যাংকে পড়ে ০২ বছরের শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৭৫৪ Time View

মোঃনূর আলম(বাচ্চু),মোংলাঃ

মোংলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে ইয়ামিন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ জুলাই) সকাল ১০ দিকে উপজেলার পৌর শহরের ৬নং ওয়ার্ডের কবরস্থান রোডের দিগন্ত কলোনীতে এ ঘটনা ঘটে। শিশু ইয়ামিন ওই এলাকার বাবুল হোসেনের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, শনিবার সকালে বাড়ির উঠানে খেলছিল শিশুটি। একপর্যায়ে বাড়ির লোকজনের অগোচরে সে বাড়ির পাশেই নির্মাণাধীন সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে তারা সেপটিক ট্যাংকের পানি থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানিয়রা বলেন, ঠিকাদারের অবহেলার কারণে শিশুটির মৃত্য হয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই, যাতে করে এভাবে আর কোন শিশু মৃত্যু বরণ না করে।

স্থানিয় কাউন্সিলর জি এম আল আমিন বলেন, বাচ্চাটি তার নানা বাড়িতে বেড়াতে আসছিলো। খেলতে খেলতে একপর্যায়ে বাচ্চাটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকিতে পড়ে মারা যায়। এটি সম্পুর্ন কন্টাকটার এর অবহেলার কারণে হয়েছে। আমরা তাকে বার বার বলা সত্বেও তারা গাফিলতি করে কাজটি সম্পন্ন করেনি।

এ বিষয়ে জানতে চাইলে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এর এমডি মোঃ রাব্বি বলেন, আমরা বৃষ্টির জন্য কাজটি করতে পারি নি। বৃষ্টির সিজন শেষ হলেই ওয়ালের কাজ ধরবো।

মোংলা থানার তদন্ত (ওসি) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা নিয়ে আমরা তদন্ত করবো। তদন্ত করার পর আমরা আইনানুগ ব্যবস্থা নিবো। শিশুটির বাবা মোংলা থানায় একটি অপমৃত্যুর মামলা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102