শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ জন আটক

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৮৭ Time View

মো:নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ছয় চোরাকারবারীকে আটক করেছেন কোস্ট গার্ড। আটককৃতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। আটককৃতরা হলেন, ঢাকার কেরানীগঞ্জের মো. রবিন, তাইজুল ইসলাম, সোহেল হোসেন, সাইদুল ইসলাম ও ঝিনাইদাহের কালীগঞ্জের কল্পনা আক্তার নাজু এবং মোসাম্মাত মুক্তা। এসময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আজ বুধবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ২টায় মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালান কোস্ট গার্ড। ওই সময় মোংলা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ১১কেজি হরিণের মাংস জব্দ করেন কোস্ট গার্ড সদস্যরা। এছাড়া ওই ঘটনার সঙ্গে জড়িত থাকা ছয় চোরাচালানকারীকে আটক করা হয়।

পরে জব্দকৃত হরিণের মাংস, মাইক্রোবাস ও আটককৃত চোরাচালানকারীদের বনবিভাগের ঢাংমারী স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, কোস্ট গার্ডের হস্তান্তরিত চোরাচালানকারীদের বিরুদ্ধে বন আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার সকালে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102