সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

মোংলায় বিএনপি এবং সহযোগী সংগঠনের বিক্ষোভ

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৬৪১ Time View

মো: নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মোংলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মোংলা পৌর মার্কেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারো পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এসময় তারা বলেন, জুলাইয়ের গণহত্যার রক্তের দাগ না শুকাতেই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। এজন্য সময় এসেছে ছাত্র-জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার।

হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, কর্মসূচির নামে যদি কেউ আওয়ামী লীগকে আবারো রাজনীতি করার সুযোগ করে দেয় তাহলে তাদের বিরুদ্ধেও ছাত্র-জনতা আন্দোলন গড়ে তুলবে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শুভ, সংগঠক মো: ইব্রাহীম শেখ, সংগঠক মো: তন্ময়, সদস্য শেখ জিহাদুল ইসলাম রিহাত, শেখ সাদী, শেখ রিহাত, যুবদল নেতা ওয়াসিম আরমান, মো. মহসীন, মো. মানিক, হুসাইন মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষণা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে আওয়ামী লীগ। ৬ ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘কঠোর’ হরতাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102