রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রতিহিংসার রাজনীতি বিএনপি করে না- লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩৫ Time View

মো:নূর আলম(বাচ্চু), মোংলা প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাগেরহাট জেলার যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। আমাদের রাজনীতি হবে সাম্য ও মানবিক। মনে রাখবেন, গত ১৭ বছর হাসিনা সরকারের কর্মকাণ্ডে কিন্তু মানুষ ক্ষিপ্ত ছিল। ফলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। সেটি আমাদের উপলব্ধি করতে হবে। আগামীতে রাষ্ট্র ও সমাজ গঠনে কাজ করতে হবে। কাজেই এখন থেকেই আপনারা নিজেদের সেভাবে প্রস্তুত করবেন। আপনারা মানুষের কাছে যাবেন। মানুষের ভালোবাসা অর্জন করবেন।

বুধবার ( ৫ ফেব্রুয়ারি) দুপুরে মোংলায় আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত ও আহত নেতা-কর্মীদের দেখতে এসে দলীয় নেতা-কর্মীদের শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি এসব কথা বলেন।

খুলনা বিভাগীয় নেতাদের সাংগঠনিক নির্দেশনায় এদিন দুপুরে তিনি একাধিক হামলার স্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজ খবর নেন। এছাড়াও তিনি উভয় দলের নেতা-কর্মীর বাড়ি ও ঘটনাস্থলে গিয়ে প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করেন।

এসময় তিনি আরও বলেন, আমরা মানবিক রাজনীতি করবো। নেতার এ নির্দেশনার বাহিরে যারা যাবে তাদের বিরুদ্ধে দল সর্বোচ্চ ব্যবস্থা নিবে। কারও কোন অপকর্মের দায় দল নিবেনা। বিগত দিনে ফ্যাসিস্ট সরকার যে অন্যায়-নির্যাতন করেছে, আমরা তা করবো না। আর আইনশৃঙ্খলাকারী বাহিনীকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্যেও বলেন তিনি।

বাংলাদেশের মানুষ বিগত ১৬ বছরে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন। তারা নিজেদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেনি। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দল ও অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না। আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা দেওয়া যাবে না। দলে অনুপ্রবেশকারী ও অতি উৎসাহীদের কারণে এ বিশৃঙ্খলা ঘটছে বলে দাবী করেন বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডক্টর শেখ ফরিদুল ইসলামের সাথে স্থানীয় বিএনপি নেতা আবু হোসেন পনি, শেখ রুস্তুম আলী, খোরশেদ আলম ও বাবুল হোসেন রনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102