রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১০০ Time View

শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন এলাকায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ১৮ই মার্চ (বুধবার) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

নিহত ঠাকুর চাঁন (২৫) মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জেলে পাড়া এলাকার বাসিন্দা।আহতদের মধ্যে রয়েছেন— জনার্দন (৪৫), পিতা বজ হরিদাস, এবং রবিউল হোসেন (২০), পিতা আবুল কালাম। জনার্দন একই এলাকার বাসিন্দা এবং রবিউল হোসেন ওয়াইজদী বাড়ির বাসিন্দা। নিহত ঠাকুর চাঁন আহত জনার্দন এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে পিতা-পুত্র নদীর ধারে বেঁধে রাখা তাদের মাছ ধরার নৌকা ঠিক আছে কিনা দেখতে যান। এ সময় বজ্রপাতে তারা আক্রান্ত হন। ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়। অন্যদিকে, রবিউল হোসেন নিজ তরমুজ ক্ষেতে পাহারারত অবস্থায় বজ্রপাতের শব্দ ও আলোর প্রভাবে আহত হন।

বজ্রপাতের ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।কর্তব্যরত চিকিৎসক জানান, রবিউল হোসেন বর্তমানে শঙ্কামুক্ত থাকলেও অপর আহতের অবস্থা গুরুতর।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102