রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৫ Time View

শাহাদাত হোসেন রাসেল,কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টায় বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন। আয়োজক সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে এলাকার দরিদ্র, অসহায়, শ্রমজীবী মানুষ, পথশিশু, সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। বিশেষ করে শ্রমজীবী ও পরিবহন খাতের কর্মীদের সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আব্দুল্লাহ আল মামুন বলেন, রমজান শেষে ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করাই প্রকৃত মানবিকতা। এতে সমাজে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা পায়।

সুবিধাভোগীরা জানান, আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছেন। বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য তার এই উদ্যোগ প্রশংসনীয়।

এ সময় স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং এলাকার দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

পৌরবাসীরাও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি পৌর মেয়র নির্বাচিত হলে এলাকার গরিব, অসহায় ও শ্রমজীবী মানুষের জন্য আরও বেশি কাজ করবেন। তাদের ন্যায্য অধিকার, চিকিৎসা, শিক্ষা ও মৌলিক চাহিদা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা বিশ্বাস করেন।

অনুষ্ঠানে শ্রমিক নেতা বাহাদুর, শ্রমিক নেতা নাজিমসহ শ্রমিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102