শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল তক্ষক সহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে সেরা কর্মকর্তার পুরস্কার পেলেন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক মো. মাকরুজ্জামান সুন্দরবনে দস্যুতার পুনরাবির্ভাব: জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায়, জীবিকা ও জীববৈচিত্র্যের ওপর গুরুতর আঘাত মোংলা বন্দরের  শ্রেষ্ঠ কার্গো হ্যান্ডলিংয়ের পুরস্কার  পেল জুলফিকার আলীর প্রতিষ্ঠান ‘

আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের পাশে মোংলার সাবেক মেয়র,আলহাজ্ব জুলফিকর আলী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৮৮২ Time View

মো: নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব জুলফিকর আলী। এসময় সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় পৌর ১নং ওয়ার্ডের পানির প্রকল্পের পাশে ক্ষতিগ্রস্ত গোলাম রসুলের পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, চাল, খাদ্যসামগ্রী ও আর্থিক সাহায্য বিতরণ করেন তিনি।

ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে সান্ত্বনা দিয়ে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব জুলফিকর আলী বলেন, বিএনপির জন্ম হয়েছিল জনগণের স্বার্থ রক্ষার জন্য। বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না। নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য বিএনপি সব সময়ই কাজ করে আসছে।

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাৎক্ষণিকভাবে আমি সামান্য চেষ্টা করেছি মাত্র। অগ্নিকাণ্ডে সম্বলহীন অসহায় এই পরিবারগুলোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

এসময় মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব জুলফিকর আলী, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কাজী ফারুক, পৌর শ্রমিকদলের সভাপতি মো: আলতাফ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সহ-সভাপতি মো. ফারুক মোল্লা, পৌর মহিলা দলকের সভানেত্রী কমলা বেগম, পৌর মৎস্যজীবী দলের সভাপতি গাজী মাইনুল ইসলাম (মনু), পৌর তাঁতী দলের আহবায়ক হাজ্বী আলম, তাঁতী দলের সাবেক সদস্য সচিব গাজী মনিরুজ্জামান (মনি), পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপি নেতা সহিদ হাওলাদার, যুবদল নেতা দেলোয়ার ইজারদার,মো:কামাল হাওলাদার মো. ইউসুফ, বারেক মেম্বারসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102