শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

অবশেসে উচ্ছেদ অভিযান শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৮০৫ Time View

মো: নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

মোংলা বন্দর কর্তৃপক্ষের জমির অবৈধ দখল স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল থেকে পুরাতন বন্দর এলাকার মেরিন ড্রাইভ সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করেছেন বন্দর কর্তৃপক্ষ। এ সময় ২ একর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ৭০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ নুরুজ্জামান ও উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামানসহ বন্দরের সম্পত্তি শাখার কর্মকর্তারা।

এ কার্যক্রম পরিচালনা করেন বন্দর কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার। তিনি বলেন, অভিযানের প্রথম দিন সোমবার ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে বন্দরের ২ একর জমি উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বন্দর কর্তৃপক্ষের ১০ একর জমিতে ১১৭০টি অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে বাকী সকল জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বন্দরের বেদখল জমি উদ্ধার করা হবে।

এর আগে ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে পুরাতন মোংলা বন্দর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু তারপর থেকে আবারো প্রভাবশালীরা বন্দরের জমি জবর দখল করে অসংখ্য স্থাপনা গড়ে তোলেন।

এরপর থেকে বিভিন্ন সময়ে বার বার অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষ নোটিশ করলেও তা আমলে নেয়নি অসাধু দখলদারেরা। পরবর্তীতে বন্দরের সম্পত্তি উদ্ধারে এ উচ্ছেদ অভিযান শুরু করেছেন কর্তৃপক্ষ। এ অভিযান চলমান থাকবে, বন্ধের কোন শংকা নেই বলেও জানান কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102