শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

তাশরিফের মহানুভবতায় নতুন রিকশা পেলেন সেই প্রতিবন্ধী

এস.এম হাসিবুর রহমান
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৫৫৯ Time View

মসজিদের সামনে অটোরিকশা রেখে আসরের নামাজে গিয়েছিলেন শারীরিক প্রতিবন্ধী আব্দুর রশিদ। কিন্তু নামাজ শেষে বাইরে এসে দেখেন তার আয়ের অবলম্বন রিকশাটি নেই। যখন বুঝতে পারলেন তার সম্পদটি হারিয়ে গেছে। তখন ডুকরে কাঁদতে কাঁদতে হাউমাউ করে কাঁদেন আব্দুর রশিদ। আর এই দৃশ্য দেখে এগিয়ে এসেছেন সঙ্গীত শিল্পী তাশরিফ খান।

তাশরিফ খানের সৌজন্যে নতুন অটো রিকশা পেয়েছেন শারীরিক প্রতিবন্ধী আব্দুর রশিদ। শনিবার (২৫ মার্চ) রাতে অটোরিকশাটি আব্দুর রশিদের হাতে তুলে দিয়েছেন তাসরিফ। এর আগের দিন তাসরিফ দেখা করেছিলেন।

শনিবার সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুকে তাশরিফ লেখেন, ‘গত পরশু নামাজ পড়া অবস্থায় রশিদ ভাই এর অটো চুরি হয়েছিল। গতকাল মধ্যরাতে নিউজটা দেখে প্রচন্ড খারাপ লাগছিল। ঘুম থেকে উঠে চলে এসেছি উনার কাছে। চেষ্টা করে দেখি উনার জন্য কি করতে পারি। যাই করি আপনাদের জানাবো।’

এরপর রাত সাড়ে ১০টার দিকে তাশরিফ আরও লেখেন, ‘মসজিদে নামাজে থাকা অবস্থায় অসহায় রশিদ ভাইয়ের উপার্জনের একমাত্র সম্বল অটোরিকশাটা চুরি হয়ে গিয়েছিল। আমি আমার সাধ্যমতো উনাকে একটা অটোরিকশা কিনে দিয়েছি আলহামদুলিল্লাহ।’

অটোরিকশা পেয়ে বেশ খুশি হয়েছেন প্রতিবন্ধী আব্দুর রশিদ। কেননা ওই অটোরিকশায় তার আয়ের একমাত্র অবলম্বন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102