শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

শরণখোলায় অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই!

বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭৮ Time View

বিশেষ প্রতিনিধি,বাগেরহাট জেলা:

বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজারে ভয়াভহ এক অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে সমপূর্ণ ভস্মিভুত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে দোকান গুলির প্রায় কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানাগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে রাস্তায় বের হয়ে ওই দোকানগুলিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। সাথে সাথে স্থানীয় ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে দোকানগুলি পুড়ে সম্পূর্ণ ভস্মিভ‚ত হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিক মোঃ ওহিদুজ্জামান লিটনের ফার্নিসারের দোকানের প্রায় ১০ লাখ ও মোঃ মোস্তফা হাওলাদারের ১২ লাখ, মোঃ জাহাঙ্গীর শাহ’র হাসান গার্মেন্টস এর ৫০ লাখ, মোঃ ওলিউল্লাহ হাওলাদারের পাখি হাউসের প্রায় ৮ লাখ এবং আঃ সালাম হাওলাদারের তিনটি গোডাউনের ১৮ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে তারা জানান।

শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন শান্ত বলেন, শরনখোলায় প্রায়ই বিভিন্ন বাজারে আগুন লাগে যা এই ২য় গ্রেডের ফায়ার সার্ভিস ষ্টেশন থেকে নিয়ন্ত্রন করতে বেগ পেতে হয়। তাই এই ষ্টেশনকে ৩য় গ্রেডে উন্নিত করার দাবী জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী বলেন, ক্ষদিগ্রস্তদের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের মাধ্যমে বিধি অনুযায়ী আর্থিক সহায়তা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102