বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

মোংলায় পশুর নদীতে ট্রলার ডুবে এক নারীর মৃত্যু

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১১১৩ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

মোংলায় ট্রলার ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পশুর নদীর সিন্দুরতলা এলাকায় তুফানে ট্রলার ডুবে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার চিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিয়াকত শেখ পৌর শহর থেকে গাছ চেরাই করে ট্রলারে করে বাড়ীতে ফিরছিলেন। ট্রলারে লিয়াকত তার স্ত্রী ও পুত্রকে নিয়ে পশুর নদীর সুন্দরতলা এলাকার কাছাকাছি পৌঁছালেই প্রচন্ড ঢেউয়ের তোড়ে পড়েন। ওই সময় প্রচন্ড ঢেউয়ে ট্রলারটি উল্টে যায়।

ট্রলারটি উল্টে যাওয়ার সময় লিয়াকতের আড়াই বছর বয়সের পুত্র রবিউল আউয়াল তার স্ত্রী পারভীন বেগমের কোলে ছিলো। ট্রলারটি উল্টে গেলে লিয়াকত ও ট্রলারের মাঝি ছিটকে নদীতে পড়ে যান। আর ট্রলারের ছাউনির মধ্যে থাকা মা পারভীন ও ছেলে রবিউল আটকে পড়েন।

পরে সেখান থেকে মা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার কিছুক্ষণের মধ্যেই মা পারভিন মারা যান। তবে এখনও জীবিত রয়েছেন ছেলেটি। তার অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিরাজুল ইসলাম। তিনি বলেন, ছেলেটির উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য বলা হয়েছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যদিও ডুবে মারা গেছে, তারপরও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102