বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহতের অভিযোগ

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ১৬৪২ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি: 

মোংলায় শত্রুতার জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহতের অভিযোগ উঠেছে। সোমবার (২৮ মার্চ) রাত ৮টায় পৌর শহরের ছাড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম শাহীন (৩৫)। তিনি ছাড়াবাড়ি এলাকার একরামুল হকের ছেলে। পেশায় জাহাজ শ্রমিক। অভিযুক্তের নাম মারুফ (৩৫)। পেশায় কাঠমিস্ত্রি।

নিহতের বড় বোন খাদিজা বেগম দাবি করেন, ‘মারুফ নামে এক কাঠমিস্ত্রীর সঙ্গে আমার ভাইয়ের শত্রুতা ছিল। এই ঘটনার জেরেই সে আমার ভাইকে হত্যা করেছে। মারুফ খুলনা জেলার কয়রার আব্দুর রশিদের ছেলে। সে পৌর শহরের  ছাড়াবাড়ি এলাকায় ভাড়া থাকে।’

প্রত্যক্ষদর্শী রাশিদা বেগম ও জামাল হোসেন বলেন, ‘রাত ৮টায় এক যুবক শাহীনের পেটের বাম পাশে ছুরি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। আমরা তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে আসি।’

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই শাহীন মারা গেছে।’

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘শাহীন নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হওয়ার খবরে হাসপাতালে আসি। এ ঘটনায় আইনি প্রক্রিয়াসহ আসামি গ্রেফতার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102