বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

মোংলায় তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা,জনতার হাতে আটক ২

নিউজ ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮১৮ Time View

মো: নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

বাগেরহাটের মোংলা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে হত্যার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে পৌর শহরের কবরস্থান রোড এলাকায় মহিদুল শেখ (৩০) নামে এক যুবককে বেধড়ক মারপিটের পর হত্যা করা হয়। হামলাকারীরা হলেন মাহমুদ ও বনি শেখ, যারা পূর্বে মহিদুলের সঙ্গে একটি বিরোধে জড়িয়েছিল।

পুলিশ জানায়, মহিদুলের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করা হয়, ফলে তিনি ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন।

স্থানীয়দের সহায়তায় তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টায় তার মৃত্যু হয়।
নিহত মহিদুল মিঠাখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে পৌর শহরের মাদ্রাসা রোডে মোটরসাইকেল ও অটোরিকশা ওভারটেক করার জেরে মহিদুল ও হামলাকারী মাহমুদ-বনির মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল। ওই বিরোধের জেরে সোমবার হামলায় মহিদুলের মৃত্যু ঘটে।

এদিকে, ঘটনার পর স্থানীয়রা হামলাকারী মাহমুদ ও বনিকে ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদের বিরুদ্ধে মারামারির মামলা দায়ের করে এবং সোমবারই তাদের বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ‘মহিদুল শেখের মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102