বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

মোংলা বন্দরের কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৫৯৪ Time View

মো: নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

ঈদকে সামনে রেখে মোংলা বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে বিশেষ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার (২৪ মার্চ ) সকালে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের চত্বরে ২৯শ’ শ্রমিক-কর্মচারীদের মাঝে এই সামগ্রী বিতরণ করেন বন্দর ব্যবহারকারী ও শ্রমিক নেতৃবৃন্দরা ।

শ্রমিক কর্মচারীদের মাঝে চাল, ডাল, চিনি, তেল, লবন, সেমাই, সাবান ও দুধসহ প্রায় ১৬ কেজি প্যাকেটের খাদ্য সামগ্রীর তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির আহবায়ক, সাবেক মেয়র, বন্দর ব্যাবহারকারী মোঃ জুলফিকার আলী, পৌর বিএনপির সদস্য সচিব ও শ্রমিক নেতা মাহবুবুর রহমান মানিক, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, মোংলা বন্দর ব্যাবহারকারী মোঃ মশউর রহমান, শ্রমিক নেতা এ কে এম সাহবুদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, স্টাফ ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান,সাবেক প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন, বিএনপি নেতা আঃ সালাম ব্যাপারী, শ্রমিক দল নেতা আল আমিন, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল ও সাবেক ছাত্রনেতা মহসিন পাটোয়ারী, সজিব মিয়া শান্ত, মোঃ মাশরাফি, সহ অনেকে।

শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্যে শ্রমিক নেতারা বলেন, সকল মানবিক বিপর্যয়ে মোংলা বন্দরে কর্মরত সকল শ্রমিক কর্মচারীদের পাশে রয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। আসন্ন ঈদকে সামনে রেখে পরিবার-পরিজন নিয়ে যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য এই আয়োজন করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং এজেন্টস্ এ্যাসোসিয়েশন-খুলনা শাখা এবং মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশন।

শ্রমিকদের ঈদ উপহার পেতে সার্বিক সহযোগিতা করে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ। এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তারা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102