বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

চকলেটের প্রলোভন দেখিয়ে মোংলায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭৩ Time View

মো:নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

মোংলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণ চেষ্টাকালে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্থায়ী বন্দর এলাকার মাধবী কলোনীর পার্কে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

থানায় দায়েরকৃত মামলার বিবরণে জানা যায়, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাধবী কলোনীর শিশুপার্কে ৯ বছরের এক শিশু তার সহপাঠীর সাথে খেলা করছিল। তখন লিটন হাওলাদার (৪৫) নামের প্রাইভেট কার চালক ওই শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নেন।

পরে তাকে সেখানকার একটি দোলনার উপর ধর্ষণের চেষ্টা করতে থাকেন। তখন ওই শিশুর কান্নাকাটি ও ডাক-চিৎকার তার বাবা ও মা ছুটে আসেন। তাদেরকে আসতে দেখে ধর্ষণ চেষ্টাকারী দৌড়ে পালানোর সময় স্থানীয়রা ধরে ফেলেন। পরে স্থানীয় লোকজন তাকে মারপিট করে রাতে পুলিশে দেন।

এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন ভুক্তভোগী শিশুটির মা। এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, শিশুটিকে ধর্ষণ চেষ্টায় মামলা হয়েছে, মামলা নং ৭। এ মামলায় আটক লিটনকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102