বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

বাগেরহাট রামপালে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আনন্দে দুধ দিয়ে গোসল করেন স্বামী শফিকুল

নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৬৯৯ Time View

মোঃ হাসিবুর রহমান,বিশেষ প্রতিনিধি:

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আনন্দে দুধ দিয়ে গোসল করেছেন শফিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি। সে বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালী এলাকার আমীর আলীর ছেলে। শনিবার (২৪ আগস্ট) সকালে দীর্ঘ ১৬ বছরের  দাম্পত্য জীবনের ইতি টেনে কষ্ট পাওয়ার বদলে মনের আনন্দে চেয়ারম্যানের মোড়ে জনসম্মুখে বালতি ভর্তি দুধ দিয়ে গোসল করেন তিনি। এর আগে গত (২০ আগস্ট) তার স্ত্রী তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেন। সে ডিভোর্স পেপার হাতে পেয়ে স্বাক্ষর করে পাঠিয়ে দেন। শফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, আজ থেকে প্রায় ১৬ বছর আগে বাগেরহাট জেলার মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের রুস্তম আলী সরদারের মেয়ে মুসলিমা বেগমের সাথে দুই পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর তাদের জীবন সুখে শান্তিতে কেটে যাচ্ছিল। তাদের লামিয়া খাতুন (১২) নামের একটি কন্যা সন্তান রয়েছে।গত বছর তিনেক আগ থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। এরপর বিভিন্ন সময় তার স্ত্রী ঝগড়া বিবাদ বাঁধিয়ে তার বাবার বাড়িতে চলে যান। এরপর তাকে অনেক বুঝিয়ে শফিকুলের সংসারে ফেরাতে ব্যর্থ হন তিনি।শফিকুল ইসলাম আরো বলেন, আমার কপালে আল্লাহ যা লিখছেন তাই আমার হবে। আমি এই পারিবারিক কলহ থেকে মুক্তি পেয়েছি এটাই আমার জন্য আনন্দের ব্যাপার। ১৬ বছরে আমার স্ত্রী আমাকে অনেক নির্যাতন করেছে। আমি এক পর্যায়ে অসহায় হয়ে পড়েছিলাম। আমি চাই আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছে সে যেখানে ভালো থাকবে, সেখানেই ভালো থাকুক। আমি তার জন্য দোয়া করি। শফিকুল দুধ দিয়ে গোসল করবে খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায়। বিষয়টি দেখতে প্রতিবেশীরা ও উৎসুক জনতা ভিড় জমান চেয়ারম্যানের মোড় এলাকায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102