মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যনেজিং কমিটিতে মাহফুজ হোসেন সভাপতি নির্বাচিত

নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৪১২ Time View

শরণখোলা প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে সভাপতি হিসেবে এ কে এম মাহফুজ হোসেন নির্বাচিত হয়েছে। তিনি সাউথখালী ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান মরহুম মোজাম্মেল হোসেনের কনিষ্ঠ পুত্র ও শরণখোলা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যান বিষয়ক সম্পাদক।

বুধবার ৩ রা এপ্রিল সকাল ১০ টায় শরণখোলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ ফয়সাল হোসেনের কার্যালয়ে নির্বাচিত সদস্যদের মধ্যে মোঃ নাসির হাওলাদার এ কে এম মাহফুজ হোসেন এর নাম প্রস্তাব করেন। নির্বাচিত সদস্য গিয়াস উদ্দীন হাওলাদার সমর্থন করলে পরবর্তীতে অন্য সকল সদস্যরা এ কে এম মাহফুজ হোসেনকে সমর্থন দেয়। সভাপতি হিসেবে অন্য কোনো ব্যক্তির নাম প্রস্তাব না করায় রিটার্নিং অফসার এ কে এম মাহফুজ হোসেনকে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে ঘোষনা করেন।

এর আগে রবিবার ৩১ শে মার্চ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক সদস্য হিসেবে মোঃ নাসির হাওলাদার, মোঃ গিয়াস উদ্দীন, মোঃ জামাল আকন ও মোসাঃ নাজমা বেগম নির্বাচিত হন এবং সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে মোসঃ রিমা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এ কে এম মাহফুজ হোসেন বলেন, সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সাধনে ও শিক্ষার মানোন্নয়নে কার্যকরী ভুমিকার মাধ্যমে সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে শরণখোলার অন্যতম মাইলফলক হিসেবে পরিনত করাই আমার লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102