মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজে ৩৫তম বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠান

নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৬৪০ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

‘মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই’ বলেছেন বাগেরহাট- ৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার। গতকাল রবিবার সাকাল ১১টায় মোংলার সরকারী টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজে ৩৫তম বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার আরো জানান, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। মোংলা শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে কলেজের দাতা সদস্য সরবরিয়া খানম দরিয়ার সভাপতিত্বে ও সরকারী টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজী প্রভাষক মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা সরকারী কলেজের অধ্যাক্ষ প্রফেসর কে এম রব্বানি, সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত) তালুকদার জিয়াদ হোসাইন, সাবেক অধ্যাক্ষ আবু সাইদ খান, উপজেলা আ’লীগের সভাপতি শিক্ষাবিদ সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102