বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

পশুর নদীতে ৮০০ টন কয়লাসহ ডুবে গেলো কার্গো জাহাজ

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৪৭১ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

পশুর নদীতে ৮০০ টন কয়লাসহ ডুবে গেলো কার্গো জাহাজ বাগেরহাটের পশুর নদীতে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ডুবোচরে আটকে তলা ফেটে ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী’।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু জাগো নিউজকে জানান, মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী’ যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। শুক্রবার সকালে জাহাজটি পশুর নদীর পূর্ব পাড়ের অংশে ডুবোচরে আটকে যায়। এতে তলা ফেটে গেলে জাহাজটি বাঁচাতে মাস্টার (চালক) দ্রুত চালিয়ে চরে উঠিয়ে দেন। তারপরও শেষ রক্ষা হয়নি। ভাটায় জাহাজের সামনের ও পেছনের অংশ দেখা গেলেও জোয়ারের সময় ডুবে থাকছে বেশিরভাগ অংশ।

তবে জাহাজটিতে থাকা ১২ জন স্টাফ তাৎক্ষণিকভাবে সাঁতরিয়ে কূলে উঠতে সক্ষম হন বলেও জানান লাইটারেজ শ্রমিক ইউনিয়নের
জাহাজটির মালিক বশির হোসেন বলেন, ডুবোচরে আটকে তলা ফেটে যাওয়ায় জাহাজটি ডুবে গেছে। এতে আমার বিশাল অংকের আর্থিক ক্ষতি হয়ে গেলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102