শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে

মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্য রপ্তানি

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৪৩৬ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা (বাগেরহাট):

পদ্মা সেতুর কল্যাণে মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয়েছে ২০২২ সালের ২৭ জুলাই। এর ধারাবাহিকতায় এবন্দর দিয়ে রেডিমেইড গার্মেন্টস পন্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে। যা আগে কখনো হয়নি।

এদিকে মঙ্গলবার (০৫ জুন) ঢাকার ফকির নিটওয়ার লিঃ, এপেক্স লিংগারি লিঃ, এপেক্স স্পিনিং লিঃ, নিট কনসার্ন লিঃ, ফ্লামিংগো ফ্যাশান লিঃ, অনন্ত গার্মেন্টস লিঃ, লিবার্টি নিটওয়ার লিঃ,এ কে এম নিটওয়ার লিঃ, স্টালিং ডেনিমস লিঃ, স্টালিং স্টাইলস লিমিটেডসহ ১০ টি গার্মেন্টস ফ্যাক্টরির বাচ্চাদের পোশাক, হেয়ার ব্যন্ড, লেগিংস , ট্রাওজার, সহ বিভিন্ন গার্মেন্টস পন্য পোল্যান্ড গেছে একটি বিদেশি জাহাজ।

এদিন সকাল ১০টায় এই পণ্য নিয়ে বন্দর ছাড়ে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এম ভি মার্কস কিনজহো’ জাহাজ। আগামী ২২ জুন ‘এম ভি মার্কস মোংলা’ নামে আরও একটি জাহাজে করে একই ধরনের রেডিমেইড গার্মেন্টস পন্য রপ্তানি হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মোঃ মাকরুজ্জামন জানান, পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার। সেখানে ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। এছাড়া মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদে হয়। একই সাথে ঢাকার সাথে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুয়েরই সাশ্রয় হওয়ার কারণে ব্যবসায়িরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি করায় আগ্রহী হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102