শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

সুন্দরবনের অজগর লোকালয় থেকে উদ্ধার, বনে অবমুক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৬৮৯ Time View

সুন্দরবন থেকে বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে খাদ্যের সন্ধানে চলে আসা ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে ওই গ্রামের আউয়াল মাষ্টারের বাড়ির পাশের বিল থেকে অজগরটি উদ্ধার করে বনরক্ষী, সিপিজি ও ভিটিআরটি সদস্যরা। অজগরটি মঙ্গলবার সকাল ১০টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস ছবুর জানান, শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কয়েকজন লোক সোমবার রাতের বেলা কোচ নিয়ে বিলে মাছ শিকারে যান। এসময় তারা সাপটি দেখতে পান। সাপটি বিশাল হওয়ায় তারা ধরার সাহস পাননি। তবে তারা সাপটি নজরদারিতে রাখেন। পরে মোবাইল ফোনে স্থানীয়রা সুন্দরবন বিভাগকে অজগরটির অবস্থান জানালে বন সুরক্ষায় নিয়োজিত ভিটিআিরটি সদস্য নিবাস হালদার, জাহাঙ্গীর হোসেন ও সিপিজি সদস্য মহিদুলকে নিয়ে বনরক্ষীরা অজগরটি রাতেই উদ্ধার করেন। অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ১৫ কেজি। মঙ্গলবার সকাল ১০টার দিকে অজগরটি ধানসাগর স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। অজগরটি খাবারের সন্ধানে সুন্দরবন থেকে লোকালয়ে চলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও সুন্দরবনের পাশের বিভিন্ন গ্রাম থেকে বেশ কয়েকটি অজগর ও বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। সাপ বা অন্যকোন বন্যপ্রানি দেখলে তাদেরকে না মেরে বন বিভাগকে খবর দেওয়ার জন্য গ্রামবাসীকে বলা হয়েছে বলেও জানান এই সুন্দরবন বন বিভাগের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102