বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

শরণখোলায় ৯৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক!

এস.এম হাসিবুর রহমান
  • Update Time : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১১৯৪ Time View

বাগেরহাটের শরণখোলায় ৯৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে শরণখোলা থানা পুলিশ। শনিবার (১১ ডিসেম্বর) সকালে শরণখোলা উপজেলার মঠেরপাড় এলাকার মাদক ব্যবসায়ী ছাল্লু হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এসময়, ইয়াবা বিক্রি করে পাওয়া নগদ ৬ হাজার ১৮০ টাকা, মাদক পরিমাপের জন্য ব্যবহৃত ডিজিটাল মিটার, ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলেন, শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের মৃত সামছুল হক হাওলাদারের ছেলে মোঃ তফছের হাওলাদার (৬০) মোঃ তফছের হাওলাদারের ছেলে মোঃ ছগির ওরফে ছাল্লু হাওলাদার (৩২),একই উপজেলার ভারানি পাড় গ্রামের মোঃ নাসির হাওলাদারের ছেলে মোঃ নাইম হাওলাদার (১৮), চালিতাবুনিয়া গ্রামের মোঃ আউয়াল শেখের ছেলে মোঃ রেজা শেখ, ঢাকার সবুজবাগ থানার মায়াকানন এলাকার মোঃ শাহীন আহম্মেদের ছেলে মোঃ ইয়াসিন রাব্বি (১৬)।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102