শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

শরণখোলায় অজগর উদ্ধার বনে অবমুক্ত

নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ৯১২ Time View

বাগেরহাটের শরণখোলায় হাঁস মুরগীর খোপ থেকে ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের বিশাল এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার ১ জুন সকালে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মো.আঃ রাজ্জাকের বাড়ি থেকে ওয়াইল্ড টিম, ভিটিআরসি ও বনবিভাগের সহায়তায় অজগরটিকে উদ্ধার করা হয়।

আবদুর রাজ্জাক হাওলাদার বলেন, সকালে হাঁস-মুরগির ডাকাডাকিতে ঘুম ভাঙে বাড়ির লোকজনের। খোপের মুখ খুলতেই ভেতরে বিশাল এক অজগর সাপ দেখতে পান। অজগরটি তিনটি রাজহাঁস এবং একটি পাতিহাঁস গিলে খোপেই শুয়ে ছিল।

ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলেটেটর মো. আলম জানান, হাঁসগুলো খেয়ে হজম করতে না পারায় সাপটি নড়াচড়া বা চলার মত অবস্থায় ছিল না। মুরগির খোপ থেকে সাপটি বাইরে বের করে আনার পর সাপের মুখ থেকে চারটি হাঁসের মরদেহ বেরিয়ে আসে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধারের খবর শুনে শরণখোলা ষ্টেশন অফিসে আনার পরে বনে অবমুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102