শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

শরণখোলায় নিখোঁজের ১০ দিন পর মৎস্য ঘের থেকে দিনমজুরের অর্ধগলিত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৪৩৩ Time View

মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের ১০ দিন পর মো. সিদ্দিক হাওলাদার (৪৪) নামের এক দিনমজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টায় খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিদ্দিক হাওলাদার শরণখোলা উপজেলার পশ্চিম বানিয়াখালী গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তিনি ৩০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। ৫ অক্টোবর তার ভাইয়ের ছেলে মহারাজ হাওলাদার শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ ব্যাপারে মোঃ জাকির হোসেন খান মহিউদ্দিন জানান, তার ঘের রাখা লাশটি কিভাবে আসল তার জানা নাই। তবে তিনি মনে করেন তাকে ফাসানোর জন‍্য এটি একটি স্থানীয় শত্রুতা ও ষড়যন্ত্র। তিনি তদন্তপূর্বক সঠিক হত‍্যা কারি কে বের করে বিচারের আওতায় আনার দাবি করেন।

শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজ জানান, মাছ ধরার সময় জেলেরা ঘেরের একটি খুঁটির সাথে বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি ঘেরে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102