শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

মোংলা বন্দর কতৃপক্ষের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৩০০ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি :

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দর কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতনের সমপরিমান অর্থ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়।রোববার (২৫ আগস্ট) হিসাব নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়,হিসাব নম্বর:০১০৭৩৩৩০০৪০৯৩ এ বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন জমা দেওয়া হয়। দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা কবলিত হওয়ায় বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগীতা এবং চলমান বন্যা মোকাবেলা করার জন্য এ অর্থ দেওয়া হয়েছে।

মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের টাকা দিয়েছি। এছাড়াও আগামী সোমবার (২৬ আগস্ট) বন্যা কবলিত ফেনি জেলার ১০০০ (এক হাজার) পরিবার এবং খুলনার পাইকগাছায় ২০০ পরিবারের মধ্যে ১৯ টন বিশুদ্ধ পানি, খাদ্য সামগ্রী ও ঔষধ সামগ্রী বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102