বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোংলায় সাইকেল র‌্যালি জলবায়ু অর্থায়ন নবায়নযোগ্য জ্বালানিতে হতে হবে শতভাগ 

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫৩ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

জলবায়ু অর্থ হতে হবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে। বর্তমানে অধিকাংশ জ্বালানির উৎস হলো নোংরা এবং ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানি, যা বৈশ্বিক উষ্ণতাকে বাড়াচ্ছে। জীবাশ্ম জ্বালানি জলবায়ুকে প্রভাবিত করছে। জি-৭ দেশগুলো বারবার দাবি করছে তারা জলবায়ু অর্থ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্ত তারা ক্রমাগতভাবে তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।

২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে মোংলার মিঠাখালি বাজারে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার আয়োজিত জলবায়ু অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানির ফেইজ আউট শীর্ষক বাই-সাইকেল র‌্যালি এবং বিক্ষোভ সমাবেশে বক্তারা একথা বলেন।
শুক্রবার সকাল ১০টায় বাই-সাইকেল র‌্যালি ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন পশুর রিভার ওয়াটারকিপার জলবায়ুযোদ্ধা মোঃ নূর আলম শেখ। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নাজমুল হক, ওয়াটারকিপার্স বাংলাদেশ এর নাজমুল হক, গীতিকার মোল্লা আল মামুন, মারুফ বিল্লাহ, হাছিব সরদার, মেহেদী হাসান বাবু প্রমূখ।

বাই-সাইকেল র‌্যালি ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন জলবায়ু ঋণ বাতিল করতে হবে। যুদ্ধের খরচ কমিয়ে জলবায়ু অর্থায়ন বাড়াতে হবে। সভাপতি ও প্রধান অতিথির বক্তৃতায় পশুর রিভার ওয়াটারকিপার জলবায়ুযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করতে হবে। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই। মিলিয়ন নয়, বিলিয়ন ডলারে জলবায়ু অর্থায়ন করো। পশ্চিমা দেশগুলিকে প্রতিশ্রুতি অনুয়ায়ি জলবায়ু তহবিল প্রদান করতে হবে। বাই- সাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানি বিরোধী এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক নানা রঙের ফেস্টুন-প্লাকার্ড প্রদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102