শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

মোংলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরধী দিবস পালিত

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪২৮ Time View

মো:নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি :

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দুর্নীতিকে না বলুন। দুর্নীতিকে রুখতে না পারলে সাম্যের বাংলাদেশ হবেনা। গত ১৪ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা, মধ্যস্বত্বভোগী ও আর্থিক খাতের ক্রীড়নকরা এই অর্থ পাচার করেছেন। দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না ও দুর্নীতি সইবো না নীতির ভিত্তিতে জীবনকে পরিচালিত করতে হবে। সুন্দর আগামী গড়তে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে তরুনদের যুথবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় মোংলা উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধনে বক্তারা একথা বলেন। দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বাগেরহাট, মোংলা উপজেলা প্রশাসন ও মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নরেশ হালদার’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সংবাদকর্মী মোঃ নূর আলম শেখ, সহ-সভাপতি স্বদেশ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রিতা সরকার, সুনীতি রায়, বিবেকানন্দ মল্লিক, গীতিকার মোল্লা আলম মামুন, সামাজিক সংগঠন সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ইয়ুথ লিডার মেহেদী হাসান, ডলার মোল্লা প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বলেন, তরুনরাই পারবে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ গড়তে। শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি নিজেদের সৎ-যোগ্য ও দেশপ্রেমীক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

মানববন্ধন শেষে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন শেষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহিী অফিসার আফিয়া শারমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102