বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৮৫৮ Time View

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তামিম হোসেন নামে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। ০১/০৪/২০২২ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মাদ্রাসাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানাগেছে।

নিহত তামিম হোসেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারকুল গ্রামের কুরবান আলীর ছেলে। সে স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করত।মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, তামিম হোসেনসহ তারা তিন বন্ধু মিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে ফকিরহাট থেকে টুঙ্গিপাড়ায় বাড়ির দিকে ফিরছিল। এমন সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাকের পেছনের চাকার নিচে চলে যায়। এতে চাকার তলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অন্য দুই আরোহী সামান্য আহত হয়েছে।

পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহত তামিমের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে গেছে।ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102