শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

পূর্ব সুন্দরবনে আগুন: নিয়ন্ত্রনের চেষ্টায় ফায়ার সার্ভিস ও বনরক্ষীরা

বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৫৬০ Time View

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাদপাই রেঞ্জের কলমতেজী ফরেষ্ট টহল ফাঁড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তারা অগ্নিনির্বাপণে প্রাথমিক কাজ শুরু করেছেন।শনিবার (২২ মার্চ) সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। বিকেলে বন বিভাগের পক্ষ থেকে আগুনের বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় বনকর্মকর্তা মো. নূরুল করিম।

স্থানীয়রা জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে আগুন লাগার স্থানের দূরত্ব বেশি হওয়ায় পানির উৎসের অভাবে বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়াতে না পারে সেজন্য আগুনের চারপাশে ফায়ারলাইন কাটা শুরু করেছে বনরক্ষীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম জানিয়েছেন, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছেছে। রামপাল ও কচুয়া থেকে তাদের আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়া হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস জানান, আশেপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেয়া হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, সুন্দরবনে আগুন লেগেছে, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছানোর পর আগুনের বিস্তৃতি বা কী অবস্থা সে বিষয়ে বিস্তারিত বলতে পারবো। তবে যতটুকু খোজ খবর নিয়েছি যায়গাটা বেশ দুর্গম। ধারেকাছে পানির উৎস নেই। আগুন লাগার স্থান থেকে বেশ খানিকটা দূরে পানি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হতে পারে। বনকর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। ইতোমধ্যে ফায়ার লাইনের কাজ শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102