মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

নবনিযুক্ত সহকারি অ্যাটর্ণি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানের সংবর্ধনা অনুষ্ঠান

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৫৫৪ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থানের গণআকাংখা বাস্তবায়নে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার তথা সুশাসন নিশ্চিত করতে হবে। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা অকাতরে তাদের জীবনকে উৎসর্গ করেছেন। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোন ফ্যাসিবাদের জায়গা হবেনা। অন্তর্ভূক্তিমূলক স্থায়িত্বশীল উন্নয়নে আইনের শাসন, সম্প্রীতি ও মানবিক মোংলা প্রতিষ্ঠায় আপনাদের সাথে কাজ করতে চাই।

মঙ্গলবার (১লা এপ্রিল) বিকেল ৫টায় মোংলার মিঠাখালী বাজারে মোংলা নাগরিক সমাজ’র আয়োজনে নাগরিক সংবর্ধনার জবাবে সংবর্ধিত প্রধান অতিথির বক্তৃতায় নবনিযুক্ত সহকারি অ্যাটর্ণি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান একথা বলেন।

মোংলা নাগরিক সমাজ’র আহ্বায়ক সাংবাদিক ও পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, বিএনপি নেতা স. ম. ফরিদ, আব্দুল মান্নান হাওলাদার, জামায়াত নেতা মাওলানা আবু হানিফ, আইউব আলী হাওলাদার, ইমাম রকিবুল ইসলাম, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, মোংলা টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম, মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. অসিত বসু, ব্যাংকার জহির আহমেদ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এ মামুন, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, উপকূলীয় নারীনেত্রী কমলা সরকার প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় মোংলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র খ্যাতিমান আইনজীবী নবনিযুক্ত সহকারি অ্যাটর্ণি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে আরো বলেন, আমরা এমন কোন কাজ যেন না করি যাতে শহীদদের আত্মা কষ্ট পায়। তিনি অপরাধ দমনে আইনশৃংখলা বাহিনীকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ বলেন, রাস্ট্র মেরামতে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কার্যক্রমকে গুরুত্ব দিত হবে। দেশে যাতে আর কোনদিনও ফ্যাসিবাদী মতাদর্শ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে তার জন্য গণঅভ্যুত্থানের অংশীজনদের সতর্ক থাকতে হবে।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

শেষে প্রধান অতিথি সহকারি অ্যাটর্ণি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানের সম্মানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102