শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের বীজ মন্ত্র: বদিউজ্জামান সোহাগ

বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩৮৭ Time View

১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের মধ্য দিয়ে বাঙ্গালীর মুক্তি সংগ্রামের শুভ সূচনা হয়েছিল। এ ভাষনে উদ্বুদ্ধ হয়েই এ দেশের স্বাধীনতাকামী মানুষেরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। ৮ মার্চ শুক্রবার বিকেলে বাগেরহাটের শরণখোলায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধাণ অতিথির ভাষনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ একথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জালাল আহমেদ রুমী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান জমাদ্দার, ছাত্রলীগের সাবেক সভাপতি বাদশা আলমগীর আলম।

বদিউজ্জামান সোহাগ বলেন, শরণখোলার উন্নয়নে ইতিমধ্যে বিশুদ্ধ সুপেয় পানি ব্যবস্থাপনার জন্য পুকুর সংস্কার ও বৃস্টির পানি সংরক্ষনের জন্য ট্যাংকি বিতরণ সহ বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। খুব শীগ্রই টেকনিক্যাল কলেজের জমি অধিগ্রহণ সহ রায়েন্দা খালের সেতু, শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের নির্মান কাজ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102