শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

ইসলাম ধর্মকে অবমাননা করে ফেসবুকে পোস্ট, যুবক আটক

নিউজ ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৮১৯ Time View

বাগেরহাটের মোরেলগঞ্জে ইসলাম ধর্ম ও নবীজি হযরত মোহাম্মদ (সঃ)কে কটুক্তি ও অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে কৌশিক বিশ্বাস (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার(১১ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রাম থেকে অভিযুক্ত কৌশিককে আটক করা হয়।

আটক কৌশিক বিশ্বাস মোরেলগঞ্জ উপজেলার আমরবুনিয়া গ্রামের রমনী বিশ্বাসের ছেলে। তার ব্যবহৃত ফেসবুক আইডি “জেহাদি তোষনকারী” তে ইসলাম ধর্ম ও বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সঃ)কে কটুক্তি ও অবমাননা করে পোস্ট দেয়। বিষয়টি জানাজানি হলে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কৌশিক বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীগণ সোমবার তারাবির নামাজের পূর্বে একটি মিছিল বের করে। এক পর্যায়ে তার বসত বাড়ীতে হামলা ও ভাংচুর করে।

এদিকে খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান, নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম হাওলাদার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কৌশিক বিশ্বাসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102