রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

সুন্দরবনের দস্যু হান্নান বাহিনীর প্রধানসহ সাতজন আটক।

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬৭ Time View

মো: নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

সুন্দরবনের জলদস্যু হান্নান বাহিনীর প্রধানসহ সাতজনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে এদের আটক করা হয়।

আটকদের কাছ থেকে ২ টি এক নলা বন্দুক ও ৩ টি রামদা উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্রসহ আটক ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আটকরা হলেন – জলদস্যু হান্নান বাহিনীর প্রধান মো. হান্নান শেখ(৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মো. আবু তালেব খান (৪৭), মো. হোসেন আলী শেখ (৫৫) এবং মো. হাবিবুর রহমান (৫৫)। আটকরা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, রাতভর অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার হান্নানসহ ছয়জনকে আটক করা হয়। পরে হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সহযোগী মো. হাবিবুর রহমানকে ২টি একনলা বন্দুক ও ৩টি রামদাসহ রামপাল থানাধীন বাঁশতলী এলাকা হতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102