সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ফরিদুল ইসলাম মন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে বিএনপি মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড

শরণখোলায় মাদ্রাসা পডুয়া ছাত্রীর রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৮৭৬ Time View

বাগেরহাটের শরণখোলায় হাসি আক্তার (১৪) নামের দশম শ্রেনির মাদ্রাসা পডুয়া এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার লাকুড়তলা গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা গ্রামের বাসিন্দা ৮নং লাকুড়তলা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শাহ আলম হাওলাদারের মেয়ে হাসি আক্তার রায়েন্দা হেদায়েত উলুম নেসারিয়া ফাজিল মাদ্রাসার দাখিল দশম শ্রেনির ছাত্রী। দীর্ঘদিন ধরে লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তার মা মরজিনা বেগম মেয়েকে বকাঝকা করে। দুপুরের খাবার শেষে অন্য বোনদের সাথে ঘোরাঘুরির এক পর্যায়ে হাসি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর রাত ৮টার দিকে ঘরের দোতলায় পাটাতনের উপর আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে নিহতের পিতা ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ জানান, মেয়েটির গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102