শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

মোরেলগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাংচুর: মালামাল লুট

নিউজ ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২৮৬ Time View

মোঃ হাসিবুর রহমান,বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরে এক বিধবা নারীর বসতবাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাত ৪ টার দিকে পৌরসভার ৬ নং ওয়ার্ড ভাইজোড়া গ্রামের বিধবা শ্যামলী বেগমের বসতঘর ভাংচুর করে দুর্বৃত্তরা।হামলাকারিরা শ্যামলী বেগমের ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে ও তার দুই সন্তানকে বেঁধে ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল ঘর থেকে বের করে নেয়। পরে দোতলা টিনের বসতঘরটি ভাংচুর করে মাটিতে মিশিয়ে দেয়। ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে হামলাকারিরা স্থান ত্যাগ করে।

ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্ত শ্যামলী বেগম বলেন, ভোররাতে ঘরের দরজা ভেঙ্গে ২০-২৫ জনের একটি দল ঘরে ঢুকে সবকিছু হাতিয়ে নেয়। ঘরটি ভাংচুর করে মাটিতে মিশিয়ে দেয় এবং ডোবায় ফেলে দেয়। আপন বোন লাকি ইয়াসমিনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে সে একটি ভাড়াটে বাহিনী দিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন শ্যামলী বেগম। এ বিষয়ে জানার জন্য লাকি ইয়াসমিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন,পারিবারিক বিরোধের কারনে এক বোন অপর বোনকে উচ্ছেদের জন্য এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমি নিজে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102