সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ফরিদুল ইসলাম মন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে বিএনপি মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড

মোংলায় সাংবাদিক পরিবারের উপর হামলা ও মারপিট

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৭৫৫ Time View

মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

মোংলায় এক সাংবাদিক পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করেছেন চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আব্বাস গং। মঙ্গলবাব (২১ জুন) সকালে পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার শেখ রাসেল লেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় এজাহার দিয়েছেন হামলা ও মারপিটের শিকার মোঃ হাসান গাজী। হাসান হাজী মোংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ এবং জন্মভূমি পত্রিকার মোংলা প্রতিনিধি।

এজাহারে জানা গেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়ক এলাকার শেখ রাসেল লেনের বাসিন্দা মোঃ ইসমাইলের ছেলে মোঃ আব্বাস (২৯) দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদকের ব্যবসা ও আড্ডা বসিয়ে আসছেন। তার এ অপকর্মে এলাকার পরিবেশ নষ্ট ও স্থানীয় যুবকেরা মাদক আসক্ত হয়ে পড়ায় এতে বাঁধা ও প্রতিবাদ জানিয়ে আসছিলেন প্রতিবেশী বাসিন্দা সাংবাদিক হাসান গাজী। এতে ক্ষিপ্ত হয়ে মাদককারবারী আব্বাস গং মঙ্গলবার সকালে হাসান গাজীর বসতবাড়ীতে ঢুকে তার স্ত্রীর উপর অতর্কিত হামলা চালান। খবর পেয়ে হাসান গাজী ও তার ছেলে বাজার থেকে বাড়ীতে ছুটে গেলে তাদের উপরও হামলা চালিয়ে মারপিট করেন আব্বাস গং। এতে হাসান গাজী ও তার ছেলে এবং স্ত্রী আহত হন। পরে এ ঘটনায় দুপুরে মোংলা থানায় হামলাকারী আব্বাসের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন হাসান গাজী।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সাংবাদিক হাসান গাজী ও তার পরিবারের উপর হামলা-মারপিটের একটি এজাহার পেয়েছি। এজাহারপত্র পেয়েই অভিযুক্তদের আটকে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102