রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

মোংলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিমকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৫১০ Time View

মো:নূর আলম(বাচ্চু), মোংলা প্রতিনিধি:

মোংলায় মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (ডেপুটি এ্যাটর্নী জেনারেল) গাজী মোনাওয়ার হোসাইন তামিমকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ মিলনায়তনে মোংলা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র-শ্রমিক-জনতার আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোল্যা রহমাতুল্লাহ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রসিকিটর (ডেপুটি এ্যাটর্নী জেনারেল) গাজী মোনাওয়ার হোসাইন তামিম তার পিতা শহীদ গাজী আবু বকার সিদ্দিকের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, প্রয়াত গাজী আবু বকার সিদ্দিক ছিলেন, আপামর গণমানুষের নেতা।

তিনি তার সারাজীবন বাগেরহাটের মানুষের সেবা করে গেছেন। তার ধর্মীয় জ্ঞানের পথ ধরে শত শত মানুষ বাইয়্যত হয়েছেন। এ এলাকার মাটি ও মানুষের সাথে মিশে গিয়ে জীবনের শেষদিন পর্যন্ত দ্বীন ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। তার নীতি ও আদর্শ অনুসরণ করে আমরা আমাদের লক্ষে পৌঁছাতে সক্ষম হয়েছি। আজ আপনাদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আমি গর্ববোধ করছি।

তিনি সকলের কাছে দোয়া কামনা করে আরো বলেন, বর্তমান সরকারের অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো। এ জন্য সকলের মহাযোগীতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, গাজী আবু বকর সিদ্দিক ট্রাষ্ট এর সভাপতি জহির উদ্দিন বাবর, বাগেরহাট পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যাক্ষ আবু সাইদ খাঁন, বাগেরহাট জাতীয় নাগরিক কমিটির শেখ লাবিব আহমেদ, মোংলা জাতীয় নাগরিক কমিটির আবু হাসান, বন্দর শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক আখতার হোসেন, সহ:সাধারণ সম্পাদক ইউনুস হোসেন, একে এম শাহাবুদ্দিন, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মেহদি হোসেন, ইব্রাহিম হোসেন,জিহাদ হোসেন তন্ময়,খালিদ হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102